শেয়ারFacebookWhatsApp

সুরমা ব্যাংক লি.-এর কার্যাবলি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের আলোকে সুরমা ব্যাংক লি. সাধারণ, প্রতিনিধিত্ব ও জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করে। আমানত সংগ্রহ, ঋণদান দিয়ে ব্যাংকিং কাজ শুরু হলেও ব্যাংক এখন আরো অনেক রকম কাজ করে। আধুনিক যুগে গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাংককে নানান সেবার ব্যবস্থা করতে হয়। ফলে ব্যাংকিং কাজে অনেক বৈচিত্রতা এসেছে। উদ্দীপকের সুরমা ব্যাংক লি. জনগণকে সঞ্চয়ে উৎসাহ দেয়। সেই সাথে গ্রাহকদের দেনা-পাওনা নিষ্পত্তি, বিনিময় বিলে স্বীকৃতি, অবলেখনসহ দ্রুত অর্থ লেনদেনেও ভূমিকা রাখে। আবার শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করছে। এভাবে ব্যাংকটি নানা প্রতিনিধিত্বমূলক ও জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছে। উদ্দীপকের সুরমা ব্যাংক লি.-এর দেনা-পাওনা নিষ্পত্তি, দ্রুত অর্থ পরিশোধ, বিলে স্বীকৃতি দান ইত্যাদি সাধারণ কার্যাবলির অন্তর্ভুক্ত। অন্যদিকে অবলেখন হচ্ছে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজের অন্তর্ভুক্ত। আবার, ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি সুরমা ব্যাংক লি.-এর জনকল্যাণমূলক কাজের আওতাভুক্ত। এভাবে ব্যাংকটি গ্রাহকদের জন্য নানা ধরনের কাজ করে প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা পালন করছে।

HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল

সুরমা ব্যাংক লি.-এর কার্যাবলি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

উদ্দীপক

সুরমা ব্যাংক লি. ও পদ্মা ব্যাংক লি. দুটি প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক দুটি সর্বদা জনগণকে সঞ্চয়ে উৎসাহ দেয়। পাশাপাশি চেক উপস্থাপন মাত্রই দ্রুত নিষ্পত্তি করে। তাছাড়া ব্যাংক দুটি গ্রাহকদের পাওনা আদায়, দেনা পরিশোধ, বিনিময় বিলে স্বীকৃতিদান ও অবলেখনসহ বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। সুরমা ব্যাংক লি. গ্রাহকদের যেকোনো প্রান্ত থেকে অর্থ জমা ও লেনদেনের সুবিধা দেয়। সুরমা ব্যাংক লি. সম্প্রতি দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপণ কার্যক্রম চালু করেছে।

Dinajpur · 2019

উত্তর

চাওয়ামাত্র গ্রাহকের অর্থ পরিশোধ করার সামর্থ্যকে তারল্য বলে।

উত্তর

পর্যাপ্ত তারল্য রেখে লাভজনক খাতে ঋণ দিয়ে বেশি মুনাফা অর্জন করাই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের নীতি। এ নীতি অনুযায়ী ব্যাংক সবসময় মুনাফা অর্জনে সচেষ্ট থাকে। জনগণের আমানতকৃত অর্থ ব্যাংক অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন খাতে বিনিয়োগ করে। পর্যাপ্ত মুনাফা নিশ্চিত করার জন্য ব্যাংক এ নীতি মেনে চলে।

উত্তর

উদ্দীপকের ব্যাংক দুটির বিনিময় বিলে স্বীকৃতি ও অবলেখন যথাক্রমে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ও প্রতিনিধিত্বমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি প্রধানত ৩ প্রকার। আমানত সংগ্রহ, ঋণদান, বিনিয়োগ, বিনিময় মাধ্যম সৃষ্টি প্রভৃতি সাধারণ কার্যাবলি। অর্থ স্থানান্তর, লেনদেন নিষ্পত্তি, গ্রাহকের পক্ষে পরিশোধ ও আদায় প্রভৃতি প্রতিনিধিত্বমূলক কার্যাবলি। আর তত্ত্বাবধায়ক, উপদেষ্টা, পরামর্শদাতা প্রভৃতি হিসেবে কাজ করা বাণিজ্যিক ব্যাংকের জনকল্যাণমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত। উদ্দীপকের ব্যাংক দুটি প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলো বিনিময় বিলে স্বীকৃতি ও অবলেখনসহ আরো নানা কাজ করে। বাণিজ্যিক ব্যাংক অর্থ প্রচলন করতে না পারলেও চেক, ড্রাফট, পে- অর্ডার ইস্যু ও বিনিময় বিলে স্বীকৃতি দেয়। এগুলো বিনিময়ের বিকল্প মাধ্যম হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকের এ ধরনের কাজ মূলত সাধারণ কার্যাবলির মধ্যে পড়ে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক নতুন কোম্পানির অবলেখক হিসেবে কাজ করে। সুতরাং কোম্পানির হয়ে তার শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব নেয়। এভাবে অন্য কোম্পানির প্রতিনিধিত্ব করে বলে অবলেখন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের আলোকে সুরমা ব্যাংক লি. সাধারণ, প্রতিনিধিত্ব ও জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করে। আমানত সংগ্রহ, ঋণদান দিয়ে ব্যাংকিং কাজ শুরু হলেও ব্যাংক এখন আরো অনেক রকম কাজ করে। আধুনিক যুগে গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাংককে নানান সেবার ব্যবস্থা করতে হয়। ফলে ব্যাংকিং কাজে অনেক বৈচিত্রতা এসেছে। উদ্দীপকের সুরমা ব্যাংক লি. জনগণকে সঞ্চয়ে উৎসাহ দেয়। সেই সাথে গ্রাহকদের দেনা-পাওনা নিষ্পত্তি, বিনিময় বিলে স্বীকৃতি, অবলেখনসহ দ্রুত অর্থ লেনদেনেও ভূমিকা রাখে। আবার শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করছে। এভাবে ব্যাংকটি নানা প্রতিনিধিত্বমূলক ও জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছে। উদ্দীপকের সুরমা ব্যাংক লি.-এর দেনা-পাওনা নিষ্পত্তি, দ্রুত অর্থ পরিশোধ, বিলে স্বীকৃতি দান ইত্যাদি সাধারণ কার্যাবলির অন্তর্ভুক্ত। অন্যদিকে অবলেখন হচ্ছে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজের অন্তর্ভুক্ত। আবার, ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি সুরমা ব্যাংক লি.-এর জনকল্যাণমূলক কাজের আওতাভুক্ত। এভাবে ব্যাংকটি গ্রাহকদের জন্য নানা ধরনের কাজ করে প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা পালন করছে।
HSCFinance 2nd PaperChapter 3: বানিজ্যিক ব্যাংক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হালদা ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে। ব্যাংকের গ্রাহক লোকমান হাসান শর্ত পূরণসাপেক্ষে ১২ বছরের জন্য ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন। করলে ব্যাংকটি তা দিতে সাথে সাথে অস্বীকৃতি জানায়। এতে লোকমান হাসান ঐ ব্যাংকের হিসাব বন্ধ করে দিয়ে অন্য ব্যাংকে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। [হলি ব্রুস কলেজ, ঢাকা]
ক
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি?
খ
"KYC" ফরম কেন গুরুত্বপূর্ণ?
গ
উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ
হালদা ব্যাংক ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি বিশ্লেষণ কর। 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."KYC" ফরম কেন গুরুত্বপূর্ণ?

"KYC" ফরম কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি?

বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'সুরমা ব্যাংক' তার প্রধান অফিস ঢাকায় থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে প্রতিষ্ঠানটি জনগণকে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা দেয়। ২০১৮ সালে ব্যাংকটি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। মি. সমির ব্যাংকের এতো সুনামের কথা জানতে পেরে খুলনার শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলে মোটা অঙ্কের টাকা জমা রাখেন। মি. সমিরের একজন প্রতিবেশী তার ব্যাংক হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ ব্যাংক থেকে জানতে পারে এবং ধার চায়। এ কারণে মি. সমির ঐ ব্যাংকের উপর মনঃক্ষুণ্ণ হয় এবং তার হিসাবটি বন্ধ করে অন্য ব্যাংকে হিসাব খোলেন। এ ঘটনা জানতে পেরে কিছু গ্রাহকও তাদের হিসাব সরিয়ে নেন। এতে কর্তৃপক্ষ বেশ চিন্তিত। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক
কোন ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়?
খ
মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন?
গ
কার্যাবলির ভিত্তিতে 'সুরমা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের ব্যাংকটির বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যৎ করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন?

মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়?

কোন ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. স্বপন তার সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদি ঋণ নিতে চান। তিনি যে ব্যাংকে টাকা জমা রাখেন সে ব্যাংকের ম্যানেজারকে একথা জানানো হলো। ম্যানেজার সাহেব বললেন যে, তারা দীর্ঘমেয়াদে ঋণ দেয় তবে তা খুবই সীমিত। কারণ তাদের তহবিলের মুখ্য অংশ হলো চাহিদা আমানত। আমানতকারীদের উত্থাপিত চেক যাতে কখনো ফেরত না যায় এ বিষয়ে ব্যাংক খুবই সতর্ক থাকে। ম্যানেজার সাহেবের কথা শুনে প্রথমত কিছুটা আহত হলেও মি. স্বপন মনে করছেন একথাগুলোর পিছনে তারও স্বার্থ রয়েছে। [বরিশাল বোর্ড ২০১৬]
ক
ব্যাংক কী?
খ
ই-ব্যাংকিং বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে মি. স্বপনের স্বার্থ রয়েছে- এ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ই-ব্যাংকিং বলতে কী বোঝায়?

ই-ব্যাংকিং বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যাংক কী?

ব্যাংক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হালদা ব্যাংক ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি বিশ্লেষণ কর। 8উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।"KYC" ফরম কেন গুরুত্বপূর্ণ?বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি?উদ্দীপকের ব্যাংকটির বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যৎ করণীয় কী? যুক্তিসহ মতামত দাওকার্যাবলির ভিত্তিতে 'সুরমা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন?কোন ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়?ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে মি. স্বপনের স্বার্থ রয়েছে- এ উক্তিটির যথার্থতা বউদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।ই-ব্যাংকিং বলতে কী বোঝায়?ব্যাংক কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।