পরবর্তীতে ব্যাংকে হিসাব খোলার জন্য মি. আকাশ ব্যাংকের কোন নীতিকে প্রাধান্য দিবেন? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: পরবর্তীতে ব্যাংকে হিসাব খোলার জন্য মি. আকাশ ব্যাংকের তারল্যের নীতিকে প্রাধান্য দিবেন। গ্রাহকদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকেই বাণিজ্যিক ব্যাংকের তারল্যনীতি বলা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, মি. আকাশের 'X [গণিত] ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। হঠাৎ করে সন্তানের অসুস্থতাজনিত কারণে টাকা উত্তোলনের প্রয়োজন হয়। কিন্তু তার হিসাবে যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও ব্যাংক তাৎক্ষণিকভাবে তার উপস্থাপিত চেকের টাকা পরিশোধে অপারগতা জানায়। এজন্যে মি. আকাশ আর্থিক সামর্থ্য ভালো এমন ব্যাংকে হিসাব খোলার সিদ্ধান্ত নেন। কেননা ব্যাংকের আর্থিক সামর্থ্য তথা তারল্য থাকলে যেকোনো সময় প্রয়োজনীয় অর্থ উত্তোলন সম্ভব হবে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হলো তারল্যের নীতি। তারল্যনীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সবসময় এমন পরিমাণ অর্থ বা তারল্য সংরক্ষণ করে যাতে গ্রাহকদের উত্থাপিত চেক ফেরত যাওয়ার সম্ভাবনা যেমনি না থাকে তেমনি অধিক তারল্য সংরক্ষণের ফলে ব্যাংকের ঋণদান সামর্থ্যও হ্রাস না পায়। তাই বলা যায়, পরবর্তী ব্যাংকে হিসাব খোলার জন্য মি. আকাশ ব্যাংকের তারল্যের নীতিকে প্রাধান্য দিবেন।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
পরবর্তীতে ব্যাংকে হিসাব খোলার জন্য মি. আকাশ ব্যাংকের কোন নীতিকে প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর