উদ্দীপকের আলোকে ব্যাংক কেন মি. আকাশকে অর্থ পরিশোধে। ব্যর্থ হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যাংক তারল্য সংকটের কারণে মি. আকাশকে অর্থ পরিশোধে ব্যর্থ হয়। গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে। তারল্যনীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সবসময় এমন পরিমাণ অর্থ বা তারল্য সংরক্ষণ করে যাতে গ্রাহকদের উত্থাপিত চেক ফেরত যাওয়ার সম্ভাবনা না থাকে। উদ্দীপকে দেখা যায়, মি. আকাশের 'X [গণিত] ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। হঠাৎ করে সন্তানের অসুস্থতাজনিত কারণে তার টাকা উত্তোলনের প্রয়োজন হয়। কিন্তু ব্যাংক তাৎক্ষণিকভাবে তার উপস্থাপিত চেকের টাকা পরিশোধে অপারগতা জানায়। ব্যাংকে মি. আকাশের হিসাবে পর্যাপ্ত টাকা জমা ছিল। তাছাড়া চেক যথানিয়মে উপস্থাপন করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংক তারল্য সংকটের কারণেই মি. আকাশকে অর্থ পরিশোধে ব্যর্থ হয়।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ব্যাংক কেন মি. আকাশকে অর্থ পরিশোধে। ব্যর্থ হয়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর