উদ্দীপকে কোন নীতি লঙ্ঘনের ফলে কর্ণফুলী ব্যাংকে সংকট সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তা নীতি লঙ্ঘনের কারণে কর্ণফুলী ব্যাংকে সংকট সৃষ্টি হয়েছে। আমানতকারীদের অর্থ নিরাপদ খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করাই নিরাপত্তা নীতির মূল কথা। সেটি লঙ্ঘন করলে ব্যাংকের খেলাপি ঋণ এবং ঝুঁকিও বাড়ে। তাই ঋণ মঞ্জুরের সময় ব্যাংককে সতর্ক হতে হয়। উদ্দীপকের কর্ণফুলী ব্যাংক বিভিন্ন হিসাব থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। সেই আমানত বেশি সুদে ঋণ দেয়। ঋণ প্রদানের পূর্বে নির্দিষ্ট পরিমাণ অর্থ CRR ও SLR হিসেবে সংরক্ষণ করতে হয়। উক্ত ব্যাংক অযাচিত ঋণ তহবিল বিতরণের ফলে কিছু ঋণ খেলাপি হয়। এতে ব্যাংকটি অর্থের সংকটে পড়ে। ব্যাংক আমানতকারীর অর্থ নির্বিচারে বিনিয়োগ করতে পারে না। এমন খাতে ঋণদান বা বিনিয়োগ করতে হবে যাতে নির্দিষ্ট সময় পর লাভসহ পুঁজি ফিরে আসে। এটাই নিরাপত্তা নীতির মূলকথা। সুতরাং, নিরাপত্তার নীতি লঙ্ঘন করায় কর্ণফুলী ব্যাংকে সংকট সৃষ্টি হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে কোন নীতি লঙ্ঘনের ফলে কর্ণফুলী ব্যাংকে সংকট সৃষ্টি হয়েছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
= ৪,০০,০০০ টাকা
∴ নগদ সঞ্চিতির শতকরা হার ২০% বা ২০ হলে ৮০,০০০ টাকায় কর্ণফুলী ব্যাংক সর্বোচ্চ ৪,০০,০০০ টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে।