উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এছাড়াও এ ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে কম সুদে আমানত সংগ্রহ করে। আবার সেই আমানত বেশি সুদে বিভিন্ন খাতে ঋণ দেয় বা বিনিয়োগ করে। উদ্দীপকে জনাব বাপ্পি তার সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদি ঋণের জন্য একটি ব্যাংকে যান। ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় এ ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণদান ক্ষমতা খুবই সীমিত। এ ব্যাংকে মূলত জনগণের কাছ থেকে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আমানত সংগ্রহ করে এবং আমানতকারীর চাওয়ামাত্র অর্থ দিতে বাধ্য থাকে। জনাব বাপ্পি যে ব্যাংকে টাকা জমা রাখেন সেটি জনগণের অর্থের নিরাপদ সংরক্ষণ করে। পরে তা লাভজনক খাতে ঋণদান ও বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর