ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে জনাব বাপ্পির স্বার্থ রয়েছে- এ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি তারল্য নীতির ওপর চলছে তাকে জনাব বাপ্পির স্বার্থ রয়েছে- উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ব্যাংক সর্বদাই আমানতকৃত অর্থের কিছু অংশ তরল সম্পদ হিসেবে সংরক্ষণ করে। এই কৌশলকেই তারল্য নীতি বলা হয়। এ নীতি লঙ্ঘিত হলে ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা কমে। ফলে সুনাম নষ্ট হয়। উদ্দীপকে জনাব বাপ্পি একজন আমানতকারী। তিনি ব্যাংকে তার অর্থ জমা রাখেন। আমানতকারী হিসেবে জনাব বাপ্পি যেকোনো সময় তার অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন বা ফেরত চাইতে পারেন। জনাব বাপ্পির অর্থ চাওয়ামাত্র ফেরত দেওয়ার ক্ষমতাই হলো ব্যাংকের তারল্য নীতি। উদ্দীপকে ব্যাংক যদি চাওয়ামাত্র জনাব বাপ্পির টাকা ফেরত দিতে না পারে তবে ব্যাংকটির সুনাম ক্ষুণ্ণ হবে। এতে জনাব বাপ্পিও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তিনি ব্যাংকে চেক উপস্থাপন করলে তারল্য না থাকায় চেক প্রত্যাখ্যাত হতে পারে। আর এজন্য পূর্বপ্রস্তুতি হিসেবে ব্যাংককে কিছু তারল্য সংরক্ষণ করতে হয়। তাই বলা যায়, ব্যাংকের তারল্য নীতির ওপর জনাব বাপ্পিরও স্বার্থ রয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে জনাব বাপ্পির স্বার্থ রয়েছে- এ উক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর