বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর: পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তির জন্য ব্যবহৃত মাধ্যম বা দলিল হলো বিনিময়ের মাধ্যম। সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে নগদ অর্থ ব্যবহৃত হয়। সে অর্থে বিনিময়ের মাধ্যম সৃষ্টি বলতে নোট বা মুদ্রা ইস্যুকরণকে বোঝায়। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো নোট ইস্যুর জন্য অনুমোদনপ্রাপ্ত নয়। তাছাড়া নগদ অর্থে লেনদেনও ঝুঁকিপূর্ণ। তাই লেনদেনে ঝুঁকি কমাতে ও লেনদেনের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চেক, বিনিময় বিল, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যু করে। এসব দলিল মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এভাবে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর