কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এই ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কম সুদে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে অধিক সুদে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। উদ্দীপকের স্টার ব্যাংক লি. স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ও অধিক সুদে স্বল্পমেয়াদি ঋণ বিতরণ করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকটির মুনাফা। অর্থাৎ ব্যাংকটির তহবিলের মূল উৎস হলো আমানত। আর আমানত থেকেই ব্যাংকটি ঋণ' দিয়ে মুনাফা অর্জন করে। আমানত গ্রহণ ও ঋণদান বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর