উদ্দীপকের প্রতিষ্ঠানে নিজেদের কর্মীর মধ্যে কোন ধরনের আক্ষরিক শাব্দিক যোগাযোগ সংঘটিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে নিজেদের কর্মীদের মধ্যে শাব্দিক যোগাযোগের মৌখিক যোগাযোগ সংঘটিত হয়েছে। প্রেরক যখন মৌখিক কথা বলার মাধ্যমে তার মনের ভাব, তথ্য বা সংবাদ প্রাপকের নিকট প্রেরণ করে তাকে মৌখিক যোগাযোগ বলে। কথোপকথন, সাক্ষাৎকার, দলগত আলোচনা, বক্তৃতা, দূরালোপনী, রেডিও, সভা ইত্যাদি মৌখিক যোগাযোগের উপায়। প্রেরক মৌখিক শব্দ বা কথার মাধ্যমে এরূপ যোগাযোগ করে থাকে। উদ্দীপকে মিস্টার রনি ও মিস্টার আসাদ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত। তারা গার্মেন্টস সামগ্রী রপ্তানি ও যন্ত্রসামগ্রী আমদানি করেন। নিজেদের কর্মীদের সাথে প্রতিষ্ঠানটির যেকোনো পরামর্শ ভিডিও কনফারেন্স ও অডিও কনফারেন্স প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করেন। তাদের এমন যোগাযোগ ব্যবস্থা মৌখিক যোগাযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে নিজেদের কর্মীদের মধ্যে শাব্দিক যোগাযোগের মৌখিক যোগাযোগ সংঘটিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে নিজেদের কর্মীর মধ্যে কোন ধরনের আক্ষরিক শাব্দি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

