উদ্দীপকে বর্ণিত জনাব হাসিব রহমান তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে কোন ধরনের শাব্দিক যোগাযোগ পদ্ধতি প্রয়োগ করেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব হাসিব রহমান তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে মৌখিক শাব্দিক যোগাযোগ পদ্ধতি প্রয়োগ করেন। যে মৌখিক যোগাযোগে কোনো ধরনের যন্ত্রের ব্যবহার করা হয় না তাকে অযান্ত্রিক মৌখিক যোগাযোগ বলে। এ ধরনের যোগাযোগের পদ্ধতিগুলো হলো: সামনা-সামনি কথোপকথন, সাক্ষাৎকার, সভা, কনফারেন্স, ভাষণ, মঞ্চ বক্তৃতা, দলীয় কর্মসূচি ইত্যাদি। উদ্দীপকে জনাব হাসিব রহমান আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। তিনি প্লাস্টিক সামগ্রী রপ্তানি ও ইলেক্ট্রনিক সামগ্রী আমদানি করেন। নিজেদের কর্মীদের সাথে প্রতিষ্ঠানটি যেকোনো পরামর্শ ভিডিও ও অডিও কনফারেন্স প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করে, যা মৌখিক যোগাযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব হাসিব রহমান তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে মৌখিক শাব্দিক যোগাযোগ পদ্ধতি প্রয়োগ করেন।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব হাসিব রহমান তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

