জনাব তারেক ক্রেতাদের অবহিত করার জন্য যে ধরনের যোগাযোগ করেছেন নকল প্রতিরোধে তা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে- তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব তারেক ক্রেতাদের অবহিত করার জন্য গণযোগাযোগ করেছেন, যা নকল প্রতিরোধে অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। গণযোগাযোগ প্রক্রিয়ায় কোনো সংবাদ বা তথ্য নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করে বৃহৎ ভৌগোলিক এলাকার প্রাপকের কাছে পৌঁছানো হয়। এতে ব্যাপক সংখ্যক ও বিক্ষিপ্ত প্রাপকের কাছে দ্রুত সংবাদ পাঠানো যায়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট প্রভৃতি গণযোগাযোগের মাধ্যম। উদ্দীপকে জনাব তারেক একটি সাবান তৈরির কারখানার মালিক। তিনি সংবাদ পান যে কিছু অসাধু লোক তার সাবান নকল করে বাজারজাত করছে। এজন্য তিনি তাৎক্ষণিকভাবে ক্রেতাদের অবহিত করার জন্য সংবাদপত্রে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা নেন। এক্ষেত্রে তিনি প্যাকেটের গায়ে ট্রেডমার্ক দেখে সাবান ক্রয়ের জন্য বিজ্ঞাপন দেন। সংবাদপত্র একটি শক্তিশালী গণযোগাযোগের মাধ্যম। এটির মাধ্যমে একই সাথে বহু সংখ্যক ক্রেতার কাছে দ্রুত তথ্য পৌঁছানো সম্ভব হয়। এক্ষেত্রে জনাব তারেক সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার ফলে ক্রেতারা নকল সাবান সম্পর্কে সচেতন হবে। তারা সাবান কেনার সময় প্যাকেটের ট্রেডমার্ক যাচাই করে নিতে পারবে। ফলে নকল সাবানের বাজারজাতকরণ কঠিন হয়ে পড়বে এবং বিক্রি কমে যাবে। এক্ষেত্রে ব্যবহৃত সংবাদপত্র গণযোগাযোগের অন্যতম একটি মাধ্যম হিসেবে তথ্য প্রচারে প্রতিষ্ঠানটিকে সাহায্য করেছে। তাই বলা যায়, জনাব তারেক ক্রেতাদের অবহিত করার জন্য গণযোগাযোগ করেছেন যা নকল প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
জনাব তারেক ক্রেতাদের অবহিত করার জন্য যে ধরনের যোগাযোগ করেছেন নকল প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

