উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার যোগাযোগ বার্তা প্রবাহ বিবেচনায় কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার যোগাযোগ বার্তা প্রবাহ বিবেচনায় সমান্তরাল যোগাযোগ। এ যোগাযোগে প্রতিষ্ঠানে একই মর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের মধ্যে তথ্য বিনিময় করা হয়। এটি সংগঠন কাঠামোর বিভিন্ন বিভাগের মধ্যে ঘটে থাকে। উৎপাদন ব্যবস্থাপকের সাথে বিক্রয় ব্যবস্থাপকের যোগাযোগ সমান্তরাল যোগাযোগের উদাহরণ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে যমুনা কোম্পানির উৎপাদন অনুযায়ী বিক্রয়ের পরিমাণ বাড়ছে না। উৎপাদন ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপককে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানান। এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক এবং বিক্রয় ব্যবস্থাপক উভয়েই প্রতিষ্ঠানে সমমর্যাদার অধিকারী। তাদের মধ্যকার এই তথ্য বিনিময় সমান্তরাল যোগাযোগের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং, উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার যোগাযোগটি সমান্তরাল যোগাযোগ হিসেবে বিবেচিত।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার যোগাযোগ বার্তা প্রব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

