উদ্দীপকে উল্লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপনার জোড়া মই শিকল' নীতিটি লঙ্ঘিত হয়েছে। এ নীতি অনুযায়ী কর্তৃত্ব শৃঙ্খল সংগঠনের সর্বোচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এতে কোনো বিষয়ে দেওয়া নির্দেশনা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে পর্যায়ক্রমে ধাবিত হয়। ফলে প্রতিটি বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কর্তৃত্বের শিকলে কারো না কারো সাথে সম্পর্কযুক্ত থাকে। উদ্দীপকের বিটা লি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধীনস্থ কর্মীদের সাথে সরাসরি আলোচনা করেন। প্রতিষ্ঠানটির অধস্তনরাও নির্ভয়ে তাদের মতামত জানান। এ ধরনের যোগাযোগে কর্তৃত্ব প্রবাহের দিক থেকে কে কার অধীন তা বিবেচনা করা হয় না। এতে অধীনস্থ কর্মীর নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে না। আর ঊর্ধ্বতনের আদেশ-নির্দেশ স্তর অনুযায়ী ধারাবাহিকভাবে আসে না। ফলে প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম অনুসরণ করে যোগাযোগ সংগঠিত হয় না। আর প্রতিষ্ঠানের উর্ধ্বতন থেকে অধস্তনের কাছে প্রবাহিত কর্তৃত্ব বোঝা যায় না। কিন্তু জোড়া মই শিকল নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের যেকোনো নির্দেশনা ও যোগাযোগ ব্যবস্থা ধারাবাহিকভাবে হতে হয়। তাই বলা যায়, বিটা লি.-এর যোগাযোগ ব্যবস্থায় ব্যবস্থাপনার জোড়া মই শিকল নীতিটি অনুসরণ করা হয়নি।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

