উদ্দীপকে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের নিকট যে চিঠি ইস্যু করে তা কোন ধরনের যোগাযোগ – ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের নিকট যে চিঠি ইস্যু করে তা সমান্তরাল যোগাযোগ। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কর্মরত একই পদমর্যাদা সম্পন্ন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে সমান্তরাল যোগাযোগ বলে। এই ধরনের যোগাযোগ প্রবাহ সমপর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে হয়ে থাকে। যেমন- ক্রয় বিভাগের ব্যবস্থাপকের সাথে বিক্রয় বিভাগের ব্যবস্থাপকের যোগাযোগ। উদ্দীপকে 'লং বিচ লিমিটেড' কক্সবাজার সমুদ্র উপত্যকায় অবস্থিত একটি হোটেল ব্যবসায় সংক্রান্ত প্রাইভেট লিমিটেড 'কোম্পানি। ২০২৪ সালে কোম্পানিটি তাদের সেবার মান ৮% বৃদ্ধির পরিকল্পনা করেছে। সে লক্ষ্যে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের নিকট অতিরিক্ত বাজেট বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। এভাবে সমপদের দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত যোগাযোগ পদ্ধতিটি সমান্তরাল যোগাযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের নিকট যে চিঠি ইস্যু করে তা সমান্তরাল যোগাযোগ।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের নিকট যে চিঠি ইস্যু করে তা কোন ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

