উদ্দীপকে তথ্য প্রবাহের ভিত্তিতে কোন ধরনের যোগাযোগ সংঘটিত হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তথ্য প্রবাহের ভিত্তিতে সমান্তরাল যোগাযোগ সংঘটিত হয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কর্মরত একই পদমর্যাদা সম্পন্ন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে সমান্তরাল যোগাযোগ বলে। এই ধরনের যোগাযোগ প্রবাহ সমপর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে হয়ে থাকে। যেমন- ক্রয় বিভাগের ব্যবস্থাপকের সাথে বিক্রয় বিভাগের ব্যবস্থাপকের যোগাযোগ। উদ্দীপকে তিসা গ্রুপের চেয়ারম্যান প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা দূরীকরণের জন্য সকল বিভাগে সমন্বয়ের নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা প্রদানের পর ক্রয় বিভাগ উৎপাদন বিভাগের সাথে, উৎপাদন বিভাগ বিক্রয় বিভাগের সাথে যোগাযোগ করে। আবার বিক্রয় বিভাগ উৎপাদন বিভাগের সাথে, উৎপাদন বিভাগ ক্রয় বিভাগের সাথে যোগাযোগ করে। তাদের এমন যোগাযোগ সমান্তরাল যোগাযোগর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে তথ্য প্রবাহের ভিত্তিতে সমান্তরাল যোগাযোগ সংঘটিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে তথ্য প্রবাহের ভিত্তিতে কোন ধরনের যোগাযোগ সংঘটিত হয়েছে ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

