সামগ্রিকভাবে চিত্রটি যে প্রক্রিয়ার নির্দেশ করে যোগাযোগে তার আবশ্যকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সামগ্রিক চিত্রটি যোগাযোগ প্রক্রিয়াকে নির্দেশ করে এবং যোগাযোগের ক্ষেত্রে এ প্রক্রিয়ার আবশ্যকতা রয়েছে। যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতগুলো আন্তঃসম্পর্কিত পদক্ষেপ বা অংশের সমষ্টিকে বোঝায়, যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছে। যোগাযোগকারীর মানসিক ধারণাকে প্রেরণযোগ্য করে সাজানোর মাধ্যমে যা তৈরি হয়, তা সংবাদ। যেভাবে বা যে উপায়ে সংবাদ প্রাপকের নিকট পৌঁছানো হয়, তাকে সংবাদমাধ্যম বলে। তৃতীয় ধাপে মাধ্যম নির্বাচন করা হয়। অতঃপর মাধ্যম দ্বারা সংবাদ প্রেরক কর্তৃক প্রেরণযোগ্য করে সাজানো হয়। পঞ্চম ধাপে যে বা যিনি প্রেরিত সংবাদ গ্রহণ করেন তাকে সংবাদের প্রাপক বলে। সর্বশেষ ধাপে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তরকে ফলাবর্তন বলে। সুতরাং বলা যায়, উপরিউক্ত যোগাযোগ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে যোগাযোগ সম্পন্ন হয়। তাই যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের প্রক্রিয়াটি সামগ্রিকভাবে আবশ্যক। কারণ এ প্রক্রিয়া ছাড়া যোগাযোগ করা সম্ভব নয়।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সামগ্রিকভাবে চিত্রটি যে প্রক্রিয়ার নির্দেশ করে যোগাযোগে তার আবশ্যকত…
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

