কার্যকর যোগাযোগ ফলাবর্তন কেন প্রয়োজন?
উত্তর: ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়। যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধির জন্যই ফলাবর্তন প্রয়োজন। সাধারণত বার্তাগ্রাহকের প্রতিক্রিয়াকে প্রত্যুত্তর বা ফলাবর্তন বলে। মাধ্যম অতিক্রম করে তথ্য যখন গ্রাহকের কাছে পৌঁছায়, গ্রাহক তখন তথ্যকে অর্থবহ করে গ্রহণ করে এবং তার একটি গ্রহণযোগ্য উত্তর প্রেরকের কাছে পাঠায়। যোগাযোগের ভাষায় একেই প্রত্যুত্তর বা ফলাবর্তন বলা হয়। বিভিন্ন উপাদানের সমন্বয়ে যোগাযোগ প্রক্রিয়া গঠিত হয়। এর যেকোনো একটি উপাদান অনুপস্থিত থাকলে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হয়। আবার বিভিন্ন মাধ্যমে তথ্যের প্রবাহ যোগাযোগ প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে। এটি কোনো কোনো ক্ষেত্রে তথ্যকে বিকৃত করে ফেলে। সেই কারণে ফলাবর্তন বিশেষ। প্রয়োজন। ফলাবর্তন না হলে যোগাযোগ সঠিক হয়েছে তা প্রমাণিত হয় না। ফলে যোগাযোগে ফলাবর্তন একান্ত প্রয়োজন।
HSC Management 2nd Paper Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 8: যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কার্যকর যোগাযোগ ফলাবর্তন কেন প্রয়োজন?
উত্তর

