নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: তামিম স্টার সিমেন্ট লি.-এর একজন সহকারী ব্যবস্থাপক। কোম্পানির সংগঠন কাঠামো অনুসারে তাঁকে দু'জন ঊর্ধ্বতন ব্যবস্থাপকের নিকট একই সাথে জবাবদিহি করতে হয়। ঊর্ধ্বতন নির্বাহিগণ যে সকল আদেশ-উপদেশ ও কার্য পরিকল্পনা প্রদান করেন সেগুলোর মধ্যে কোনো ধারাবাহিকতা এবং সামঞ্জস্য থাকে না। এ সমস্যার কারণেই কোম্পানি লক্ষ্য অর্জন করতে পারছে না। [কু. বো. '১৬; আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ] Q. উদ্দীপকের প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনার কোন নীতি কঠোরভাবে অনুসরণ করা উচিত?
ক. নির্দেশনার ঐক্য
খ. আদেশের ঐক্য
গ. নিয়মানুবর্তিতা
ঘ. কার্যবিভাগ
উত্তর: আদেশের ঐক্য
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · MCQ