নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব সফি একটি প্রাইভেট কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি আন্তরিকতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব সম্পাদনের চেষ্টা করেন। কিন্তু একই সাথে তার ঊর্ধ্বতন সহকর্মীবৃন্দ এবং ব্যবস্থাপক বিভিন্ন আদেশ দিয়ে থাকেন। এতে তিনি বিব্রতবোধ করেন। বিষয়টি নিয়ে সফি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হলেন। [কু. বো. '১৫] Q. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন সহকর্মীবৃন্দ ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন করেছেন?
ক. আদেশের ঐক্য নীতি
খ. নির্দেশনার ঐক্য নীতি
গ. জোড়া-মই-শিকল নীতি
ঘ. সাম্যের নীতি
উত্তর: আদেশের ঐক্য নীতি
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · MCQ