বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল।
একটি নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়।
মানবজীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। গৃহ ব্যবস্থাপনার জন্য অর্থ ব্যবস্থাপনা করা জরুরি। এজন্য অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনা করা, তা বাস্তবায়িত করা ও মূল্যায়ন জরুরি। বাজেট তৈরির সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে তা স্থির করে গুরুত্ব অনুযায়ী সেগুলো সাজিয়ে নিতে হয়। প্রত্যেকটি খাতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। বাজেট তৈরি করা থাকলে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা যায়। এক্ষেত্রে সঞ্চয়ের খাত নির্দিষ্ট থাকায় প্রতি মাসে কিছু সঞ্চয় করা সম্ভব হয়। বাজেটে প্রত্যেকটি বিষয়ে নির্দিষ্ট খাত থাকায় সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়, ফলে তারা সন্তুষ্ট থাকে।
উদ্দীপকে দেখা যায়, সেলিম সাহেব ও রেবা সব সময় আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার চেষ্টা করেন। ফলে, পরিবারের সকল প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে মানসিক প্রশান্তি অনুভব করেন। যা মূলত বাজেট করে চলার ফলাফল।