করিম সাহেবের পরিবারে সকল ধরনের আয় অর্জিত হয়- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: করিম সাহেবের পরিবারে সকল ধরনের আয় অর্জিত হয়- উক্তিটি যথার্থ। সম্পদ বিভিন্ন ধরনের রয়েছে। এর মধ্যে একটি হলো মানবীয় সম্পদ। মানবীয় সম্পদ পরিবারের সদস্যরা তাদের লক্ষ্য অর্জনে ব্যবহার করে থাকে। যেমন করিম সাহেবের স্ত্রী শিক্ষার জ্ঞান কাজে লাগিয়ে তার মেয়েকে পড়ান। আর এ জ্ঞান এক ধরনের সম্পদ। যেটির যথার্থ ব্যবহারের মাধ্যমে তারা সম্পদ উপার্জন করতে পারে। করিম সাহেব তার দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বিভিন্ন খাবার তৈরি করে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছে। সকলের দক্ষতা ও নৈপুণ্য সমান নয়। যে লোক যে কাজে দক্ষ সে সেই কাজের মাধ্যমে সম্পদ অর্জন করতে পারে। এছাড়াও মানবীয় সম্পদের আরও একটি হলো শক্তি। যেটি ব্যবহার। করে করিম সাহেবের স্ত্রী ঘরের সব কাজ নিজেই করছেন। তাই বলা যায়, করিম সাহেবের পরিবারে সকল মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার হয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা · সৃজনশীল
করিম সাহেবের পরিবারে সকল ধরনের আয় অর্জিত হয়- উক্তিটির যথার্থতা মূল্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

