বীণার মতে বিন্দু বিন্দু জল থেকেই সাগর সৃষ্টি হয়- উক্তিটির সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: বীণার মতে, "বিন্দু বিন্দু জল থেকেই সাগর সৃষ্টি হয়।" শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি। কোনোকিছুই একদিনে সৃষ্টি হয়নি। ধীরে ধীরে একটু একটু করে পূর্ণরূপ ধারণ করেছে। এর জন্য প্রয়োজন সময় এবং ধৈর্য। বীণা অত্যন্ত সচেতন। যেকোনো কাজ করার আগে সে চিন্তা করে। পরিকল্পনা অনুযায়ী কাজ করে। এতে করে তার কিছু অর্থ বাড়তি থাকে। এভাবে সে প্রতিদিন কিছু কিছু অর্থ জমায়। প্রতিদিন যদি কিছু জমায় তাহলে এক সময় তার জমানো। সম্পদের পরিমাণ অনেক বেড়ে যায়। অনুরূপ সাগরও একদিনে সৃষ্ট হয়নি। বিন্দু বিন্দু জল থেকেই এক সময় নদী সৃষ্টি হয়। সেই নদী একসময় সাগরে রূপ নেয়। বিন্দু বিন্দু জলের কোনো অস্তিত্ব না থাকতে পারে, কিন্তু বিন্দু বিন্দু জল জমতে জমতে যখন সাগরে রূপ নেয় তখন সেটা দৃশ্যমান হয়। তেমনি অল্প পরিমাণ অর্থ কোনো উপকারে না আসলেও অল্প অল্প করে জমে যখন অর্থের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন সেটা অনেক উপকারেই আসতে পারে। তাই প্রতিদিন কিছু পরিমাপে সঞ্চয় করলে একসময়ে সেটা আর কিছু থাকবে না বরং বিপুলে পরিণত হবে।
HSC Home Science 1st Paper Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা · সৃজনশীল
বীণার মতে বিন্দু বিন্দু জল থেকেই সাগর সৃষ্টি হয়- উক্তিটির সপক্ষে তো…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

