'সম্পদের বিকল্প ব্যবহারে গুণগত মান একই হতে হবে'-বুঝিয়ে লেখ।
উত্তর: সম্পদের বিকল্প ব্যবহারে গুণগত মান একই হতে হবে অর্থাৎ যখন আমরা কোনো একটি সম্পদের পরিবর্তে অন্য একটি বিকল্প ব্যবহার করব তার গুণগত মান সমপর্যায়ের হতে হবে। বিকল্প ব্যবহার বলতে একটি সম্পদের পরিবর্তে অন্য একটি সম্পদ ব্যবহার করা বোঝায়। যেমন- চালের মূল্য বৃদ্ধি পেলে চালের পরিবর্তে আলু ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষার জন্য আমরা পলিথিনের পরিবর্তে কাগজ বা কাঁপড়ের ব্যাগ ব্যবহার করি। বিকল্প ব্যবহারের লক্ষণীয় বিষয় হচ্ছে- ১. বিকল্প ব্যবহারের কাছাকাছি গুণসম্পন্ন সম্পদ ব্যবহার করতে হবে। ২. বিকল্প ব্যবহারে অতিরিক্ত সময়, শক্তি ও অর্থ যাতে ব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ৩. বিকল্প ব্যবহার তৃপ্তিদায়ক হতে হবে।
HSC Home Science 1st Paper Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা · সৃজনশীল
'সম্পদের বিকল্প ব্যবহারে গুণগত মান একই হতে হবে'-বুঝিয়ে লেখ।
উত্তর
