সীমাবদ্ধতা সম্পদের অন্যতম বৈশিষ্ট্য- বুঝিয়ে লেখ।
উত্তর: সম্পদ গুণগত বা পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। শক্তি গুণগত আর সময় পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। তাই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা সময় ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারি। পরিমাণগত সীমাবদ্ধতা বেশি স্পষ্ট। উদাহরণস্বরূপ, একটি পরিবারের সীমিত আয়। এছাড়া একজন ব্যক্তির জন্য দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টা সময় বরাদ্দ। আবার একজন গৃহণী গৃহের কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যবহার করতে পারে। সম্পদের গুণগত সীমাবদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন- খুব কমসংখ্যক ব্যক্তির নাচ, গান ও ছবি আঁকার প্রতিভা আছে। আবার বৃদ্ধির সীমাবদ্ধতার জন্য একই শ্রেণি সব ছাত্রছাত্রী সমান জ্ঞান অর্জন করতে পারে না।
HSC Home Science 1st Paper Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 3 : গৃহসম্পদ ব্যবস্থাপনা · সৃজনশীল
সীমাবদ্ধতা সম্পদের অন্যতম বৈশিষ্ট্য- বুঝিয়ে লেখ।
উত্তর
