মাজহাব সাহেবের জন্য একদিনের পথ্য পরিকল্পনা তৈরি করো।
উত্তর: উদ্দীপকে মাজহাব সাহেব উচ্চ রক্তচাপে ভুগছেন। এ রোগে চর্বি জাতীয় ও গুরুপাক খাদ্য খাওয়া উচিত নয়। শারীরিক অবস্থা অনুযায়ী মাজহাব সাহেবের জন্য একদিনের পথ্য পরিকল্পনা তৈরি করা হলো- ⦿ সকালের নাশতা (৭-৭.৩০টা): রুটি ২টি/ জাউভাত ১কাপ, সবজি ১কাপ, ডিম (কুসুম ছাড়া) ১টি, চা (দুধ ও চিনি ছাড়া) ১ কাপ, ফল বা ফলের রস ১/২ কাপ। ⦿ মধ্যদুপুর (১০-১১টা): বাচ্চা মুরগির স্যুপ ১ কাপ (১৫০ মি. লি.), ফল ১টি। ⦿ দুপুরের খাবার (১-১.৩০টা): নরম ভাত ১.৫/২ কাপ, মাছ/চর্বিহীন মাংস ১ পিস (৩০ গ্রাম), সবজি ১/২ কাপ, ডাল ১/৪ কাপ, লেবু ১ টুকরো। ⦿ বিকেলের নাশতা (৪-৫টা): দুধ ১ কাপ, বিস্কুট ২-৪ পিস/দুধ সুজি ১ কাপ/চা ১ কাপ সাথে বিস্কুট ২-৪ পিস। ⦿ রাতের খাবার (৮-৮.৩০টা): নরম ভাত ১.৫/২ কাপ, বাচ্চা মুরগির মাংস ১ পিস, ডাল ১/২ কাপ, সবজি ১/২ কাপ। ⦿ ঘুমানোর সময় (১০-১০.৩০টা): দুধ ১ কাপ/স্যুপ ১ বাটি/সাগু ১ বাটি।
HSC Home Science 2nd Paper Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মাজহাব সাহেবের জন্য একদিনের পথ্য পরিকল্পনা তৈরি করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
