ফয়সালের পছন্দের খাবার মৌলিক খাদ্যগোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: ফয়সালের পছন্দের খাবার মৌলিক খাদ্যগোষ্ঠীর 'দুগ্ধজাতীয় খাদ্য' বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে। তাই খাদ্য পরিকল্পনার সুবিধার্থে বিশেষজ্ঞগণ খাদ্যকে চারটি বিভাগে ভাগ করেছেন। এই বিভাগকে মৌলিক খাদ্যগোষ্ঠী বা Basic group of food বলে। শিশুদের জন্য দুগ্ধজাতীয় খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শ্রেণির খাদ্য শিশুর দৈহিক বৃদ্ধিতে সহায়ক। শিশু ছাড়াও গর্ভবতী ও প্রসূতি মহিলা এবং প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ সকলের জন্য এ শ্রেণির খাদ্য গ্রহণ করা আবশ্যক। টাটকা দুধ, দুই, মিষ্টি, পুডিং, কাস্টার্ড, পনির, ছানা, ফিরনি, আইসক্রিম প্রভৃতি এ শ্রেণিভুক্ত খাদ্য। ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। এছাড়া এতে ভিটামিন এ ও ডি, রিবোফ্লাভিন, উচ্চমানের প্রোটিনসহ অন্যান্য উপাদান রয়েছে। দৈনিক ১-২ পরিবেশন এই শ্রেণির খাদ্য থেকে গ্রহণ করতে হয়। এক পরিবেশন টাটকা তরল দুধের পরিমাণ ২০০ মিলিলিটার। শিশুদের জন্য প্রতিদিন ৩-৪ পরিবেশন এ শ্রেণির খাদ্য থেকে গ্রহণ করা দরকার।
HSC Home Science 2nd Paper Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ফয়সালের পছন্দের খাবার মৌলিক খাদ্যগোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত? ব্য…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
