সুমন সাহেবের শারীরিক অবস্থার উন্নতির জন্য ঔষধের পাশাপাশি নিয়মতান্ত্রিক জীবনযাপন কতটুকু ভূমিকা রাখবে? যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুমন সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিস রোগে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিয়মিত ও পরিমাণমতো খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত নিয়ম মেনে চলা উচিত। নিয়মিত ব্যায়াম, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, পায়ের যত্ন নেওয়া, নিয়মিত গ্লুকোজ পরীক্ষা, ধূমপান ও মদ্যপান পরিহার, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ডায়াবেটিস চিকিৎসা বন্ধ না করা ইত্যাদি বিষয় মেনে চললে নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পরিমিত খাদ্য গ্রহণ ও নিয়মতান্ত্রিক জীবনযাপন ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় না। এ কারণেই উদ্দীপকের সুমন সাহেবের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য ঔষধের পাশাপাশি সবসময় নিয়মতান্ত্রিক জীবনযাপন করা উচিত। তাই বলা যায়, সুমন সাহেবের শারীরিক অবস্থার উন্নতির জন্য ঔষধের পাশাপাশি নিয়মতান্ত্রিক জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Home Science 2nd Paper Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুমন সাহেবের শারীরিক অবস্থার উন্নতির জন্য ঔষধের পাশাপাশি নিয়মতান্ত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
