ছক ১ এ '?' চিহ্নিত স্থানে মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন শ্রেণিতে নির্দেশ করে?- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এর? চিহ্নিত স্থানটি মৌলিক খাদ্য গোষ্ঠীর শর্করা বা কার্বোহাইড্রেট শ্রেণিকে নির্দেশ করে। একটি আদর্শ খাদ্য পিরামিডে খাদ্যের গুণাগুণ ও প্রয়োজনীয়তা অনুযায়ী খাবারগুলোকে নিচ থেকে ওপরের দিকে সাজানো হয়। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের ও প্রশস্ত স্তরটিতে থাকে শর্তরা জাতীয় খাবার। উদ্দীপকের চিত্রে? চিহ্নিত স্তরে ভাত, সুজি ও রুটি দেখানো হয়েছে, যা মূলত শর্করার প্রধান উৎস। আমাদের শরীরে দৈনন্দিন কাজকর্মের জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তির প্রধান যোগানদাতা হলো শর্তরা। যেহেতু আমাদের খাদ্যতালিকায় এই জাতীয় খাবারের পরিমাণ সবচেয়ে বেশি হওয়া উচিত, তাই একে পিরামিডের একদম নিচে বা ভিত্তি স্তরে রাখা হয়েছে। পিরামিডের নিচের অংশের আয়তন বড় হওয়ার অর্থ হলো এই স্তরের খাবারগুলো আমাদের সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। ভাত, রুটি' ও সুজি শস্যজাতীয় খাবার হিসেবে আমাদের শরীরের শক্তির চাহিদা পূরণ করে এবং পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। উদ্দীপকের পিরামিডে প্রদর্শিত? চিহ্নিত স্তরের খাবারগুলো (ভাত, সুজি, রুটি) শরীরের তাপ ও শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে কাজ করে, যা পুষ্টিবিজ্ঞানের ভাষায় শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
HSC Home Science 2nd Paper Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 12 : মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ছক ১ এ '?' চিহ্নিত স্থানে মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন শ্রেণিতে নির্দেশ …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
