'স্নিগ্ধ' কোম্পানির অর্থের সংস্থান কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'স্নিগ্ধ' কোম্পানির অর্থের সংস্থান শ্রেণি অনুযায়ী ব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের জন্য এ ধরনের অর্থায়ন করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। উদ্দীপকে উল্লেখ্য, 'স্নিগ্ধ' সাবান কোম্পানি সুগন্ধি সাবান উৎপাদন করে বাজারে প্রতিনিধির মাধ্যমে বিক্রি করে। অর্থাৎ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে 'স্নিগ্ধ' সাবান কোম্পানি ব্যবসায় প্রতিষ্ঠা করেছে। আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় অর্থায়ন করা হয়। এ ধরনের প্রতিষ্ঠান লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করে। মূলত 'স্নিগ্ধ' কোম্পানি তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করেছে। সুতরাং বলা যায়, স্নিগ্ধ কোম্পানির অর্থায়নটি ব্যবসায় অর্থায়ন ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'স্নিগ্ধ' কোম্পানির অর্থের সংস্থান কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর