উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতিটি অনুসরণ করেননি। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য বনাম মুনাফা নীতি বলে। এ নীতি অনুসারে ব্যবসায়ের চলতি ব্যয় বহনের জন্য নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ হাতে রেখে।এরপর অবশিষ্ট অর্থ মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়। উদ্দীপকে জনাব শাহীন একজন শাড়ি ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের শাড়ি বিক্রয় থেকে মুনাফা অর্জন করেন। মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা রাখেন। এ ক্ষেত্রে তিনি ব্যবসায়ের চলতি মূলধনের সংকটে পড়বেন। কেননা ব্যবসায়ের চলতি ব্যয় বহনের জন্য তিনি কোনো নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করেননি। তার উচিত ছিল মুনাফার একটি নির্দিষ্ট অংশ চলতি ব্যয় বহনের উদ্দেশ্যে ব্যবসায়ে সংরক্ষণ করা। এরপর অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংকে বিনিয়োগ করা। সুতরাং বলা যায়, জনাব শাহীন অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণ করেনি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর