তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
উত্তর: তারল্য বাড়লে মুনাফা কমে এবং তারল্য কমলে মুনাফা বাড়ে বিধায় তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান। ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনায় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করতে হয়। অন্যদিকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগও করতে হয়। তাই কাম্য পরিমাণ নগদ অর্থ ব্যবসায়ে সংরক্ষণ করা উচিত। কেননা নগদ অর্থ বা তারল্য বেশি রাখলে বিনিয়োগ কম হয়। ফলে মুনাফা কমে যায়। আবার, মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
উত্তর