জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করতে চাচ্ছেন, যা যৌক্তিক। স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহের নীতিটি হলো অর্থায়নের উপযুক্ততার নীতি। এ নীতি অনুসারে চলতি ব্যয় নির্বাহে চলতি মূলধন ব্যবহার করা হয়। আবার, স্থায়ী ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব আরিফ একটি গরুর খামার স্থাপন করেছেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। রেফ্রিজারেটর ক্রয়ের জন্য তিনি ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি তথা দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করতে চান। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান। রেফ্রিজারেটর ক্রয়ে প্রতিষ্ঠানের স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। আর স্থায়ী মূলধন সরবরাহ করতে হয় দীর্ঘমেয়াদি তহবিল থেকে। জনাব আরিফ তাই। রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন করতে চান। আবার, ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহে যে চলতি মূলধনের প্রয়োজন হয় তা ব্যবসায়ের আয় থেকে নির্বাহ করা উচিত। এ কারণে জনাব আরিফ কর্মীদের মজুরি প্রদানের জন্য প্রয়োজনীয় চলতি ব্যয় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় আয় হতে মেটাতে চান। তাই বলা যায়, জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করতে চাচ্ছেন, যা সম্পূর্ণ যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিক…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর