শেয়ারFacebookWhatsApp

জনাব রানার অর্থায়নের ধরনটি ব্যাখ্যা করো।

উত্তর: জনাব রানার অর্থায়নের ধরনটি হলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন ব্যবহার করে। ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। উদ্দীপকে জনাব রানা ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করেন। তিনি দালান নির্মাণের জন্য ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেন। ফ্ল্যাট বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা তিনি ব্যবসায়ের কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রধান করেন। এখানে জনাব রানা ফ্ল্যাট বিক্রয়ের ব্যবসায় করেন। তহবিলের উৎস হিসেবে নিজস্ব অর্থ ও দীর্ঘমেয়াদি ঋণ ব্যবহার করেন। সংগৃহীত তহবিল জমি ক্রয়ে, ফ্ল্যাট নির্মাণে ও চলতি খরচ নির্বাহে বিনিয়োগ করেন। সাধারণত ব্যবসায় অর্থায়ন বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ ও সংগৃহীত তহবিলের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে কাজ করে। উদ্দীপকের ব্যবসায়ী জনাব রানাও এসব কাজ করেছেন। তাই বলা যায়, জনাব রানার অর্থায়ন হলো ব্যবসায় অর্থায়ন।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

জনাব রানার অর্থায়নের ধরনটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব রানা ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করেন। দালান নির্মাণের জন্য ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেন এবং ফ্ল্যাট বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা ব্যবসায়ের কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রদান করেন।

Barisal · 2022

উত্তর

কে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।

উত্তর

তারল্য (নগদ অর্থ) ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। দৈনন্দিন কাজ পরিচালনার জন্য ব্যবসায়ের আয় থেকে প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ জমা রাখা হয়। তবে বেশি পরিমাণ নগদ অর্থ জমা রাখা উচিত নয়। কিছু অর্থ অন্য কোনো খাতে বিনিয়োগ করা ভালো। কেননা বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকে। আবার, ব্যবসায়ে আয়ের সম্পূর্ণ অংশ বিনিয়োগ করাও ঠিক নয়। এতে দৈনন্দিন কাজ পরিচালনার জন্য কোনো অর্থ হাতে থাকে না।

উত্তর

জনাব রানার অর্থায়নের ধরনটি হলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন ব্যবহার করে। ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। উদ্দীপকে জনাব রানা ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করেন। তিনি দালান নির্মাণের জন্য ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেন। ফ্ল্যাট বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা তিনি ব্যবসায়ের কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রধান করেন। এখানে জনাব রানা ফ্ল্যাট বিক্রয়ের ব্যবসায় করেন। তহবিলের উৎস হিসেবে নিজস্ব অর্থ ও দীর্ঘমেয়াদি ঋণ ব্যবহার করেন। সংগৃহীত তহবিল জমি ক্রয়ে, ফ্ল্যাট নির্মাণে ও চলতি খরচ নির্বাহে বিনিয়োগ করেন। সাধারণত ব্যবসায় অর্থায়ন বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ ও সংগৃহীত তহবিলের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে কাজ করে। উদ্দীপকের ব্যবসায়ী জনাব রানাও এসব কাজ করেছেন। তাই বলা যায়, জনাব রানার অর্থায়ন হলো ব্যবসায় অর্থায়ন।

উত্তর

জনাব রানার অর্থায়নের ক্ষেত্রে গৃহীত নীতিটি হলো উপযুক্ততার নীতি। এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করে। চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহার করলে ঋণের সুদ পরিশোধ করা সম্ভব হয় না। আবার, স্বল্পমেয়াদি তহবিল দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত হয় না। উদ্দীপকে জনাব রানা একজন ফ্ল্যাট ব্যবসায়ী। ফ্ল্যাট নির্মাণের জন্য নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করেন। দালান নির্মাণের জন্য ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেন। ফ্ল্যাট বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা ব্যবসায়ের কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রদান করেন। উপযুক্ততার নীতি অনুযায়ী, তহবিল সংগ্রহের মেয়াদ ও তহবিল বিনিয়োগের মেয়াদের মধ্যে ভারসাম্য থাকতে হয়। এখানে জনাব রানা ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজস্ব অর্থায়ন ব্যবহার করেন। এখানে জমি ক্রয় করা তার ব্যবসায়ের জন্য চলতি খরচ এবং তার বিপরীতে নিজস্ব অর্থায়ন যেকোনো মেয়াদের জন্যই হতে পারে। আবার, দালান নির্মাণ দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এর জন্য তিনি দীর্ঘমেয়াদি ঋণ ব্যবহার করেন। কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রদান হলো চলতি খরচ, যার জন্য তিনি স্বল্পমেয়াদি তহবিল হিসেবে ফ্ল্যাট থেকে বিক্রয়লব্ধ আয় ব্যবহার করেন। অর্থাৎ, তিনি তহবিল সংগ্রহ ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন। তাই বলা যায়, জনাব রানা উপযুক্ততার নীতি যথাযথভাবে পালন করে অর্থায়ন করেছেন।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।