জনাব রানার অর্থায়নের ক্ষেত্রে গৃহীত নীতিটি মূল্যায়ন করো।
উত্তর: জনাব রানার অর্থায়নের ক্ষেত্রে গৃহীত নীতিটি হলো উপযুক্ততার নীতি। এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করে। চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহার করলে ঋণের সুদ পরিশোধ করা সম্ভব হয় না। আবার, স্বল্পমেয়াদি তহবিল দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত হয় না। উদ্দীপকে জনাব রানা একজন ফ্ল্যাট ব্যবসায়ী। ফ্ল্যাট নির্মাণের জন্য নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করেন। দালান নির্মাণের জন্য ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেন। ফ্ল্যাট বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা ব্যবসায়ের কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রদান করেন। উপযুক্ততার নীতি অনুযায়ী, তহবিল সংগ্রহের মেয়াদ ও তহবিল বিনিয়োগের মেয়াদের মধ্যে ভারসাম্য থাকতে হয়। এখানে জনাব রানা ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজস্ব অর্থায়ন ব্যবহার করেন। এখানে জমি ক্রয় করা তার ব্যবসায়ের জন্য চলতি খরচ এবং তার বিপরীতে নিজস্ব অর্থায়ন যেকোনো মেয়াদের জন্যই হতে পারে। আবার, দালান নির্মাণ দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এর জন্য তিনি দীর্ঘমেয়াদি ঋণ ব্যবহার করেন। কাঁচামাল ক্রয় ও শ্রমিকের মজুরি প্রদান হলো চলতি খরচ, যার জন্য তিনি স্বল্পমেয়াদি তহবিল হিসেবে ফ্ল্যাট থেকে বিক্রয়লব্ধ আয় ব্যবহার করেন। অর্থাৎ, তিনি তহবিল সংগ্রহ ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন। তাই বলা যায়, জনাব রানা উপযুক্ততার নীতি যথাযথভাবে পালন করে অর্থায়ন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব রানার অর্থায়নের ক্ষেত্রে গৃহীত নীতিটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর