কারবারে পণ্য বৈচিত্র্যায়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কারবারে বা ব্যবসায়ে বিভিন্ন প্রকার পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি হ্রাস করতে পণ্য বৈচিত্র্যায়ন প্রয়োজন হয়। ব্যবসায়ের ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত থাকে। ব্যবসায়ে পণ্যের বৈচিত্র্যায়ন নিশ্চিত করতে পারলে ঝুঁকি হ্রাস পায়। কেননা একটি পণ্য থেকে লোকসান হলে অন্য পণ্যের মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তাই ঝুঁকি বণ্টনের মাধ্যমে সফলতা নিশ্চিত করতে হলে পণ্য বৈচিত্র্যায়নের প্রয়োজন আবশ্যক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
কারবারে পণ্য বৈচিত্র্যায়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর
