জনাব আরমান বিনিয়োগের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করছেন তার গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরমান বিনিয়োগের জন্য মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করেছেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। স্থায়ী সম্পত্তি ক্রয়, আধুনিকায়ন এবং প্রতিস্থাপন ইত্যাদি ক্ষেত্রে বড় অঙ্কের তহবিলের প্রয়োজন হয়। তাই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে লাভজনকতা বিবেচনা করে এসব খাতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। উদ্দীপকে জনাব আরমান দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে আগ্রহী। তাই তিনি ফিন্যান্স-এর একটি মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করছেন। এ মূল্যায়ন প্রক্রিয়াটিকে মূলধন বাজেটিং বলা হয়। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা হয়। কোনো প্রকল্পের আয়-ব্যয় প্রাক্কলন করে অর্থের সময়মূল্য বিবেচনায় প্রকল্পের লাভজনকতা বিবেচনা করে সঠিক প্রকল্প নির্বাচন করা হয়। এতে করে সঠিক দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। ফলে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হয়। তাই বলা যায়, জনাব আরমান মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করছেন, যা তার জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
জনাব আরমান বিনিয়োগের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করছেন তার গুরুত্ব বর্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
