উদ্দীপকে উল্লিখিত প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো কী কী? এর যেকোনো দুটি বিশ্লেষণ কর।
উত্তর: প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো হলো গড় মুনাফার হার পদ্ধতি, পে-ব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। প্রতিষ্ঠানে বিনিয়োগ সিদ্ধান্তে সঠিক দিকনির্দেশনা পেতে মূলধন বাজেটিং পদ্ধতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে গড় মুনাফার হার ও পে-ব্যাক সময় পদ্ধতি হলো অবাট্টাকৃত পদ্ধতি। অন্যদিকে, নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি হলো বাট্টাকৃত পদ্ধতি। উদ্দীপকে জনাব আরমান দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে আগ্রহী। তাই তিনি মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে প্রকল্প মূল্যায়ন করতে চায়। কেননা সার্বিকভাবে লাভজনক বিনিয়োগ বা প্রকল্প নির্বাচনে প্রতিষ্ঠান সফল হলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়। মূলধন বাজেটিংয়ের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি ও পে-ব্যাক সময় পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতি মূলধন বাজেটিংয়ের একটি সহজ পদ্ধতি। এ পদ্ধতিতে প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে গড় মুনাফার হার নির্ণয় করা হয়। যে প্রকল্পের গড় মুনাফা বেশি সে প্রকল্প অধিক লাভজনক। অপরদিকে, প্রকল্প মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি হলো পে-ব্যাক সময় পদ্ধতি। এ পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত পাওয়া যাবে তা জানা যায়। যে প্রকল্পের পে-ব্যাক সময় কম সে প্রকল্পটি তত লাভজনক বিবেচিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো কী কী? এর যেকোনো দু…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
