বিনিয়োগের বিশাল আকারের ক্ষেত্রে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপন প্রভৃতি বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়। এক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত ভুল হলে প্রতিষ্ঠানকে বড় অঙ্কের মাশুল দিতে হয়। তাই এসব ক্ষেত্রে বিনিয়োগে প্রকল্পের নগদ প্রবাহ, প্রত্যাশিত আয়, সম্ভাব্য ঝুঁকি এবং বিকল্প সুযোগগুলো ভালোভাবে মূল্যায়ন করতে হয়। পরবর্তীতে প্রকল্প লাভজনক প্রতীয়মান হলে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। আর এ প্রক্রিয়াটি সম্পাদনে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
বিনিয়োগের বিশাল আকারের ক্ষেত্রে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ কেন?
উত্তর
