শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' অর্থায়ন ব্যবস্থাপনায় অর্থায়নের ধরন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' অর্থায়ন হচ্ছে সরকারি অর্থায়ন। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে, তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে অর্থ ব্যয় করতে হয়। যেমন: রাস্তাঘাট, সেতু, সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়। যেমন: আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি ও রপ্তানি শুল্ক সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ইত্যাদি। উদ্দীপকে 'ক' অর্থ ব্যয় করা হয়। এই অর্থব্যবস্থায় প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করে লক্ষমাত্রা ঠিক করা হয়। সুতরাং বলা যায় যে, এটি মূলত সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজকল্যাণ।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

উদ্দীপকের 'ক' অর্থায়ন ব্যবস্থাপনায় অর্থায়নের ধরন বর্ণনা কর।

উদ্দীপক

'ক' অর্থায়ন ব্যবস্থায় দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন খাতসমূহে অর্থ ব্যয় করা হয়। এই অর্থ ব্যবস্থায় প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহের লক্ষমাত্রা ঠিক করা হয়। পক্ষান্তরে 'খ' অর্থায়ন ব্যবস্থায় আমদানি ও রপ্তানির খাতসমূহ বিশ্লেষণ এবং এ সংক্রান্ত ঘাটতি ব্যবস্থাপনা আলোচিত হয়।

Mymensingh · 2023

উত্তর

অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।

উত্তর

উপযুক্ততার নীতি বলতে স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহের নীতিকে বুঝায়। এ নীতি অনুসারে ব্যবসায়ের যেসব ব্যয় নিয়মিত হয় সেগুলো স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয়। এবং বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন- মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ প্রভৃতি ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ দেয়। ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহে যদি দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয় তাহলে প্রতিষ্ঠানের দায় বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হতে পারে। তাই প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ততার নীতি অনুসরণ করে।

উত্তর

উদ্দীপকের 'ক' অর্থায়ন হচ্ছে সরকারি অর্থায়ন। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে, তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে অর্থ ব্যয় করতে হয়। যেমন: রাস্তাঘাট, সেতু, সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়। যেমন: আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি ও রপ্তানি শুল্ক সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ইত্যাদি। উদ্দীপকে 'ক' অর্থ ব্যয় করা হয়। এই অর্থব্যবস্থায় প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করে লক্ষমাত্রা ঠিক করা হয়। সুতরাং বলা যায় যে, এটি মূলত সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজকল্যাণ।

উত্তর

উদ্দীপকে 'খ' অর্থায়ন (আন্তর্জাতিক অর্থায়ন) ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি নিরসন করা যায়। এ অর্থায়নে আমদানি-রপ্তানি খাত এবং বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা করা হয়। আমদানির পরিমাণ রপ্তানি অপেক্ষা বেশি হলে নিজ দেশ হতে অর্থ বিদেশে চলে যায়। আবার, রপ্তানির পরিমাণ আমদানি অপেক্ষা বেশি হলে বিদেশ থেকে নিজ দেশে অর্থ আসে। আমদানির চেয়ে রপ্তানি কম হলে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। উদ্দীপকে 'খ' অর্থায়ন ব্যবস্থা আমদানি ও রপ্তানি খাতসমূহ বিশ্লেষণ করে। এ অর্থায়ন ব্যবস্থা বাণিজ্য ঘাটতি নিয়েও আলোচনা করে। অর্থাৎ, 'খ' অর্থায়ন ব্যবস্থাপনার ধরন হলো আন্তর্জাতিক অর্থায়ন। বাংলাদেশে প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ ইত্যাদি আমদানি করা হয়। আবার, বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হয়। রপ্তানি থেকে আমদানি বেশি হয় বলে আমাদের দেশে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এ ঘাটতি পূরণে উদ্দীপকের 'খ' এর মতো আন্তর্জাতিক অর্থায়ন কাজ করে। আন্তর্জাতিক অর্থায়ন এ ঘাটতি পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ অর্থায়ন বাণিজ্য ঘাটতির সাথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সমন্বয় করে। এভাবেই উদ্দীপকের 'খ' নামক আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাপনা বাণিজ্য ঘাটতি নিরসন করে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।