তানজিলের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে তহবিলের অর্থায়ন ব্যবসায় অর্থায়নের অন্তর্ভুক্ত। ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসায় অর্থায়ন। প্রতিষ্ঠান গঠনকালে বা পরবর্তীতে ব্যবসায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এ অর্থায়ন করা হয়। উদ্দীপকে সৌদি আরবে কর্মরত তানজিল তার উপার্জিত অর্থ সরকারি ব্যবস্থাপনায় দেশে প্রেরণ করেন। ৫ বছর পর দেশে ফিরে প্রেরিত অর্থ দ্বারা একটি ধান মাড়াই মেশিন কিনেন। এটি দিয়ে তিনি ব্যবসায় আরম্ভ করেন। এখানে তানজিল তার ব্যবসায়ের জন্য অর্থায়ন করেছেন। সাধারণত ব্যবসায় অর্থায়নে অর্থ সংগ্রহের ক্ষেত্রে নিজস্ব মূলধন ও ঋণ উৎস হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের তানজিল নিজস্ব উদ্যোগে ব্যবসায় অর্থায়ন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
তানজিলের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর