তানজিলের পাঠানো অর্থ বাংলাদেশের প্রেক্ষাপটে আয় ও প্রবৃদ্ধিতে কী ভূমিকা রাখবে? মতামত দাও।
উত্তর: তানজিলের পাঠানো অর্থ বা রেমিটেন্স দেশের আয় বা প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বিদেশ থেকে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠানোকে রেমিটেন্স বলা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হলো পুঁজি, যা গঠনে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত হয়। রেমিটেন্স দেশের আন্তর্জাতিক বাণিজ্য থেকে সৃষ্ট ঘাটতি পূরণেও বিশেষ ভূমিকা পালন করে। সৌদি আরবে কর্মরত তানজিল তার উপার্জিত অর্থ সরকারি ব্যবস্থাপনায় দেশে পাঠান। ৫ বছর পরে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তার পাঠানো অর্থ বা রেমিটেন্স দিয়ে তিনি ধান মাড়াই-এর মেশিন কিনেন। উক্ত মেশিন দিয়ে তিনি ব্যবসায় শুরু করেন। বাংলাদেশের মানুষের চাহিদা ব্যাপক। আর এ চাহিদা পূরণে বিভিন্ন পণ্যসামগ্রী আমদানি করতে হয়। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। ফলে দেশের আয়-ব্যয়ের ভারসাম্যে ব্যাঘাত ঘটে। এতে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। তাই এ ঘাটতি পূরণে বৈদেশিক আয় বা রেমিটেন্স কার্যকর ভূমিকা রাখে। বৈদেশিক আয় দেশের সঞ্চয় ও মূলধন গঠনে সহায়তা করে। দেশে নতুন ব্যবস্থায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে দেশের বেকার জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এছাড়া জাতীয় আয় ও জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে তানজিলের পাঠানো অর্থের ভূমিকা অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
তানজিলের পাঠানো অর্থ বাংলাদেশের প্রেক্ষাপটে আয় ও প্রবৃদ্ধিতে কী ভূম…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর