তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্যরক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর: তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতি হলো তারল্য বনাম মুনাফার নীতি। কোনো ব্যবসায়ী বেশি পরিমাণে নগদ অর্থ সংরক্ষণ করলে প্রতিষ্ঠানের আয় কমে যায়। আবার কম পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে বেশি বিনিয়োগ করলে ব্যবসায়ের খরচ নির্বাহে নগদের ঘাটতি হয়। তাই ব্যবসায়ে তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। তারল্য বনাম মুনাফা নীতি নগদ অর্থ ও মুনাফার মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্যরক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর