মি. মাজেদ কোন ধরনের অর্থায়ন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. মাজেদ পারিবারিক অর্থায়ন করেছেন। পারিবারিক অর্থায়ন বলতে পরিকল্পনামাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাকে বোঝায়। পরিবারের স্থায়ী সম্পদ অর্জনে এ ধরনের অর্থায়ন করা হয়। এক্ষেত্রে নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। উদ্দীপকে মি. মাজেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি নতুন বাড়ি নির্মাণের জন্য আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ ধার নেন। এছাড়াও তিনি ব্যাংক থেকে ৭ বছর মেয়াদে ২০ লক্ষ টাকা ৫.৫০% সুদে ঋণ নেন। এক্ষেত্রে তিনি পরিবারের জন্য পরিকল্পনামাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার ব্যবহার নিশ্চিত করেছেন। এ বৈশিষ্ট্যসমূহ পারিবারিক অর্থায়নের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি. মাজেদ নতুন বাড়ি নির্মাণের জন্য পারিবারিক অর্থায়ন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. মাজেদ কোন ধরনের অর্থায়ন করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর