মি. মাজেদের উদ্বৃত্ত অর্থের বিনিয়োগ নীতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মি. মাজেদের উদ্বৃত্ত অর্থের বিনিয়োগটি অর্থায়নের উপযুক্ততার নীতির অন্তর্গত। এ নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি তহবিল থেকে চলতি মূলধন সংগ্রহ করা হয়। অন্যদিকে, স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি তহবিল থেকে সংগৃহীত হয়। উদ্দীপকে মি. মাজেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি নতুন বাড়ি নির্মাণের জন্য আত্মীয়-স্বজন থেকে অর্থ ধার নেন। এছাড়া ব্যাংক থেকেও ৭ বছর মেয়াদে ২০ লক্ষ টাকা ৫.৫০% সুদ হারে ঋণ নেন। ঋণের উদ্বৃত্তের অর্ধেক টাকা নিজস্ব পোলট্রি খামারে বিনিয়োগ করেন। উদ্দীপকের মি. মাজেদ দীর্ঘমেয়াদে ঋণ নিয়েছেন। ঋণের উদ্বৃত্ত টাকা তিনি পোলট্রি খামারে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগে যান। অর্থাৎ তিনি দীর্ঘমেয়াদি অর্থায়নের অর্থ দিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছেন। এরূপ সিদ্ধান্ত অর্থায়নের উপযুক্ততার নীতির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের মি. মাজেদের উদ্বৃত্ত অর্থের বিনিয়োগের সিদ্ধান্তটি অর্থায়নের উপযুক্ততার নীতির আলোকে গ্রহণ করেছিলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. মাজেদের উদ্বৃত্ত অর্থের বিনিয়োগ নীতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর