“এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়”—ব্যাখ্যা করো।
উত্তর: এতিমখানা একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। মানবকল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এতিমখানা মানবকল্যাণে প্রতিষ্ঠা করা হয়, মুনাফা অর্জনের জন্য নয়। তবে এটিরও অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ মানবকল্যাণে ও প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহার করা হয়। তাই এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
“এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়”—ব্যাখ্যা করো।
উত্তর