জনাব আদনান অধিক মুনাফার জন্য ব্যবসায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আদনান অধিক মুনাফার জন্য ব্যবসায় অর্থায়নের 'ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন' নীতি অনুসরণ করেছেন। এই নীতির মূল কথা হলো পণ্যের সমাহার করে ঝুঁকি হ্রাস করা। এই নীতির মাধ্যমে ব্যবসায়ে ঝুঁকি বণ্টন করে প্রত্যাশিত মুনাফা অর্জন করা যায়। জনাব আদনান সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে ব্যবসায়ে বিভিন্ন পণ্যের সমাহার ঘটান। তিনি অধিক মুনাফার প্রত্যাশায় লাক্স, ডেটল, মেরিল, তিব্বত, কসকো প্রভৃতি সাবান বিক্রি করেন। এছাড়াও বিভিন্ন ডিটারজেন্ট পাউডারের সমাবেশ ঘটান। জনাব আদনান একটি পণ্য নিয়ে ব্যবসায় করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতো। কিন্তু বৈচিত্র্যপূর্ণ পণ্যের কারণে একটি পণ্যের মুনাফা দিয়ে অন্য পণ্যের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। এর ফলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হবে এবং হ্রাস পাবে। এভাবে বিভিন্ন পণ্যের সমাবেশ ঘটালে ব্যবসায়ের মুনাফা অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই বলা যায়, জনাব আদনান ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকিবণ্টন নীতি মেনে চলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আদনান অধিক মুনাফার জন্য ব্যবসায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর