বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োেগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ অর্থাৎ, মেশিন ও আসবাবপত্র ক্রয়, কারখানা নির্মাণ খরচ প্রভৃতি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। যেমন: একটি মুদি দোকানের জন্য রেফ্রিজারেটর ক্রয়সংক্রান্ত সিদ্ধান্ত হলো একটি বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী? ব্যাখ্যা করো।
উত্তর