বাট্টার হার কী? ব্যাখ্যা করো।
উত্তর: ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ধারণের জন্য যে হার ব্যবহার করা হয় তাকে বাট্টার হার বলে। সাধারণত অর্থের উপযোগকে সমন্বয় করার জন্য বাট্টার হার ব্যবহার করা হয়। বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়। সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে বাট্টার হার হিসেবে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বেই বাট্টার হার নির্ধারণ করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
বাট্টার হার কী? ব্যাখ্যা করো।
উত্তর
