জনাব শহীদুলের আর্থিক ব্যবস্থাপনা অর্থায়ন শ্রেণির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব শহীদুলের আর্থিক ব্যবস্থাপনা অর্থায়ন শ্রেণির আলোকে একটি পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন বলতে পরিকল্পনামাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাকে বোঝায়। পরিবারের স্থায়ী সম্পদ অর্জনে এ ধরনের অর্থায়ন করা হয়। উদ্দীপকে জনাব শহীদুল নতুন বাড়ি নির্মাণ করতে চান। এজন্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব থেকে যথাক্রমে [গণিত] লক্ষ ও [গণিত] লক্ষ টাকা ধার করেন। বাড়ি নির্মাণ করার পরেও জনাব শহীদুলের কাছে কিছু অর্থ উদ্বৃত্ত থেকে যায়। উক্ত টাকা তিনি [গণিত] হারে ব্যাংকে জমা রাখেন। জনাব শহীদুলের আর্থিক ব্যবস্থাপনা মূলত একটি পারিবারিক অর্থায়ন। পরিবারের সদস্যদের সব ধরনের সুবিধা নিশ্চিত করাই এ ধরনের অর্থায়নের প্রধান উদ্দেশ্য। উদ্দীপকে জনাব শহীদুল পরিবারের সদস্যদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে মূলত বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে, তিনি পরিবারের জন্য পরিকল্পনামাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার ব্যবহারকে নিশ্চিত করেছেন। পাশাপাশি সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হওয়ায় তা তিনি পরিবারের সদস্যদের ভবিষ্যতের সঞ্চয় হিসেবে বিনিয়োগও করেছেন। তাই বলা যায়, জনাব শহীদুল পরিবারের সদস্যদের কল্যাণে অর্থায়ন শ্রেণির আলোকে পারিবারিক অর্থায়ন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব শহীদুলের আর্থিক ব্যবস্থাপনা অর্থায়ন শ্রেণির আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর