'একইসাথে একাধিক পণ্যের ব্যবসায় জনাব হাবিবের ঝুঁকি হ্রাসে সহায়তা করবে' - মতামত দাও।
উত্তর: একইসাথে একাধিক পণ্যের ব্যবসায়ের মাধ্যমে পণ্য বৈচিত্র্য এনে জনাব হাবিবের ঝুঁকি কমাবে বলে আমি মনে করি। ব্যবসায়ে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে ঝুঁকি হ্রাস করা সম্ভব। এ নীতি অনুযায়ী ব্যবসায়ের পণ্যের বৈচিত্র্য আনা হয়। এক ধরনের পণ্য নিয়ে ব্যবসায় করে সাফল্য অর্জন করা কঠিন। তাই একাধিক ও বৈচিত্র্যপূর্ণ পণ্যের সমাহারে ব্যবসায় সাজানো হয়। এর উদ্দেশ্য হলো ঝুঁকি বণ্টন করে বেশি মুনাফা অর্জন করা। উদ্দীপকে জনাব হাবিব একটি ফটোকপির দোকান পরিচালনা করেন। তিনি ফটোকপির পাশাপাশি মোবাইল রিচার্জের ব্যবসায় করেন। বেশি লাভের আশায় তিনি ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কম্পিউটার ক্রয় করে কম্পোজ এবং প্রিন্টিং ব্যবসায় চালুর সিদ্ধান্ত নেন। উদ্দীপকে জনাব হাবিবের ব্যবসায়ে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করলে ঝুঁকি কমবে। কারণ, একটি পণ্য নিয়ে ব্যবসায় করা ঝুঁকিপূর্ণ। সারাবছর একটি পণ্যের চাহিদা সমান থাকে না। এক্ষেত্রে, মুনাফার পরিমাণ কম-বেশি হয়। তবে একাধিক পণ্যের ব্যবসায় করলে বছরজুড়ে কোনো না কোনো পণ্যের চাহিদা থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকি কমে। এটি ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের মূল বিষয়। সুতরাং, একইসাথে একাধিক পণ্যের ব্যবসায় জনাব হাবিবের ঝুঁকি হ্রাসে সহায়তা করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'একইসাথে একাধিক পণ্যের ব্যবসায় জনাব হাবিবের ঝুঁকি হ্রাসে সহায়তা করব…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর